শিউলিমালা একাডেমি’র একাডেমি বিভাগের অধীনে ২০২৬ সালের এপ্আরিল মাসে আয়োজিত বিশেষ সেমিনারের বিষয় ছিলো, “বাফার রাষ্ট্র ইসরায়েল; আরব শাসনব্যবস্থা ও ভবিষ্যৎ ভূ-রাজনীতি”। উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রকাশনা সেক্রেটারি শ্রদ্ধেয়া জুবায়দা জাফরিন সুবহা।
আরব ভূখন্ডে পশ্চিমা উপনিবেশবাদী প্রকল্পের সুচনা কখন হয়, এই প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, এর পরিণতিতে প্রথম বিশ্বযুদ্ধ ও আরব বিভাজনের যে কৌশলগত পন্থা সেটার উপর ভিত্তি করে কিভাবে বাফার স্টেইট/ইসরায়েল প্রতিষ্ঠিত হলো, এরপর থেকে কিভাবে ইসরায়েল গোটা মানবজাতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ালো উক্ত বিষয়সমূহ উঠে এসেছে আলোচক শ্রদ্ধেয়া জুবায়দা জাফরিন সুবহা’র আলোচনায়।


