শিউলিমালা একাডেমির একাডেমি বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আড্ডা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাসে চাঁদপুর পুরানবাজার মধুসূদন বালিকা উচ্চবিদ্যালয়ের সার্কেলকে নিয়ে আয়োজিত হয় মধ্যাহ্ন ভোজ ও আড্ডা। আয়োজনে উপস্থিত ছিলেন শিউলিমালা একাডেমির চাঁদপুর অঞ্চল প্রতিনিধি শ্রদ্ধেয় মুসলেহা বিনতে জামান এবং প্রশিক্ষণ সেক্রেটারি শ্রদ্ধেয় জয়নব ঝুমা।
আঞ্চলিক আড্ডা (চাঁদপুর অঞ্চল)


