শিউলিমালা একাডেমির একাডেমি বিভাগের উদ্যোগে ২০২৫ সালের এপ্রিল মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো এক অনুপ্রেরণামূলক ক্যাম্পাস আড্ডা।
আড্ডাটি পরিচালনা করেন শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট নাজিয়া তাসনিম। আড্ডার মূল বিষয় ছিল— “বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের বর্তমান অবস্থা এবং আমাদের দায়িত্ব”।
এই আয়োজনে উপস্থিত ছিলেন শিউলিমালা একাডেমির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাত সুলতানা তিথি।
শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে আড্ডাটি হয়ে ওঠে জ্ঞান, মানবতা ও চেতনার এক প্রাণবন্ত মিলনমেলা।
ক্যাম্পাস আড্ডা || ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া


