শিউলিমালা একাডেমি

আড্ডা ও পাঠচক্র

আঞ্চলিক আড্ডা (কুষ্টিয়া)

শিউলিমালা একাডেমির একাডেমি বিভাগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের অক্টোবর মাসে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আড্ডা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আড্ডায় প্রধান আলোচক হিসেবে ছিলেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় মিমি বিনতে ওয়ালিদ।

আঞ্চলিক আড্ডা (কুমিল্লা)

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লার লাকসামে আঞ্চলিক আড্ডা আয়োজিত হয়। আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি শাহরিয়ার জাহান তিসা। অঞ্চল সমন্বয়ক আইরিন সুলতানার তত্ত্বাবধানে পরিচালিত এ আড্ডায় দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় ও তরুণ প্রজন্মের দায়িত্ব-কর্তব্য নিয়ে প্রাণখোলা আলাপ হয়।

আঞ্চলিক আড্ডা (গাজিপুর)

শিউলিমালা একাডেমির একাডেমিক বিভাগের তত্ত্বাবধানে প্রত্যেক মাসে বিভিন্ন অঞ্চলে একাধিক আঞ্চলিক আড্ডা পরিচালিত হয়। ২০২২ সালের নভেম্বর মাসে গাজিপুর অঞ্চলের আঞ্চলিক আড্ডায় উপস্থিত ছিল একাডেমির শিক্ষার্থীগণ এবং কয়েকজন নির্বাহী সদস্য। শিউলিমালা একাডেমির মুখপত্র ‘ষাণ্মাসিক শিউলিমালা’র দ্বিতীয় সংখ্যা নিয়ে এ আড্ডার কার্যক্রম পরিচালিত হয়।

আঞ্চলিক আড্ডা (চট্টগ্রাম)

শিউলিমালা একাডেমির একাডেমিক বিভাগের তত্ত্বাবধানে প্রত্যেক মাসে বিভিন্ন অঞ্চলে একাধিক আঞ্চলিক আড্ডা পরিচালিত হয়। ২০২২ নভেম্বর মাসে চট্টগ্রাম অঞ্চলের আড্ডায় উপস্থিত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর শিক্ষার্থীরা। শিউলিমালা একাডেমির মুখপত্র ‘ষাণ্মাসিক শিউলিমালার দ্বিতীয় সংখ্যা নিয়ে এ আড্ডার কার্যক্রম পরিচালিত হয়।