শিউলিমালা একাডেমি’র একাডেমি বিভাগের অধীনে ২০২৬ সালের জুন মাসে আয়োজিত বিশেষ সেমিনারের বিষয় ছিলো, “নজরুল সাহিত্য; সাম্য, প্রেম ও বিদ্রোহের আকর”। উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট, ঔপন্যাসিক ও লেখিকা শ্রদ্ধেয়া মিমি বিনতে ওয়ালিদ।
নজরুলের পুরো সাহিত্যজুড়ে সাম্য, প্রেম ও বিদ্রোহের উপাদানই মূখ্য বিষয় ছিল। এর পিছনের উৎসমূলে যে নারীর অবদান, সেটা তার সৃষ্টিকর্মে পড়তে পড়তে অবলোকন করা যায়। অর্থাৎ, কবির লক্ষ্য বিনির্মাণ ও নবযোগ প্রতিষ্ঠার পিছনে যেভাবে নারীকে আবিষ্কার করা হয়েছে, সে বিষয়গুলোই আলোচক স্পষ্টভাবে তুলে ধরেছেন। কবি তাঁর কবিসত্তা ও বিশ্বের রূপকার হিসেবেও নারীকে যেভাবে প্রাধান্য দিয়েছেন তা অতুলনীয়। পরিশেষে, ব্যক্তিগত জীবন থেকেও তাঁর অসামান্য প্রতিভার দিকটি ব্যক্ত করে তাঁর কর্মের অবদান যে অপরিসীম, সেসব বিষয় নিয়েই আলোচক তার উক্ত আলোচনা সমাপ্ত করেন।


