শিউলিমালা একাডেমি

মামলুক সালতানাত-এর সংক্ষিপ্ত ইতিহাস

শিউলিমালা একাডেমির একাডেমি বিভাগের উদ্যোগে পরিচালিত ছোটদের ইতিহাস কোর্স (৩য় ব্যাচ)-এর এ ক্লাসে আলোচিত হয় ইসলামী সভ্যতার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, মামলুক সালতানাত-এর সংক্ষিপ্ত ইতিহাস। ক্লাসটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী শ্রদ্ধেয়া কাজী সালমা বিনতে সলিম

আলোচনায় তিনি তুলে ধরেন, মঙ্গোল আগ্রাসনের মুখে মুসলিম বিশ্বের জ্ঞান ও সংস্কৃতি রক্ষায় মামলুকদের ঐতিহাসিক ভূমিকা এবং জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাবিজ্ঞান, স্থাপত্য ও অর্থনীতিতে তাদের অসামান্য অবদানের কথা। প্রাচীন কায়রোর বিকাশ, সুলতান কালাউনের প্রতিষ্ঠিত আল মারিস্তান হাসপাতাল, আবলাক অলংকরণ ও কুফিক খোদাইসমৃদ্ধ মামলুক স্থাপত্য, আল-সুয়ুতি ও আল-মাকরিজির মতো মনীষীদের কর্মযুগ এবং সমৃদ্ধ বাণিজ্যিক নেটওয়ার্কও আলোচনায় স্থান পায়।
এছাড়াও আলিফ লায়লা-সহ বিভিন্ন গ্রন্থের অনুবাদ, ইতিহাস ও ভাষাতত্ত্বচর্চার মাধ্যমে মামলুক সালতানাত কীভাবে জ্ঞান, শিল্প-সংস্কৃতি ও সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল, সে বিষয়েও শিক্ষার্থীরা ধারণা লাভ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *